^^স্বাগতনামা^^

▒████████▒ ▒▒▒▒▒ >শুস্বাগতম< ▒▒▒▒▒ ▒████████▒

আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য অভিনন্দন আপনাকে.....


“বড় বেশি বিষণ্নতায় ছেঁয়ে যাওয়া দিনগুলো আমার ভালো লাগে না।
ভালো লাগে না একাকী নিজের সঙ্গে আঁলাপন...

জীবনের এমন নৈঃশব্দ্যে আমি হারাতে চাই না আমাকে.....
তাইতো জীবনকে একটু গতিময় করতেই আমার এই আয়োজন।”

...................................................................................................................................................................................... . . . . . .

সোমবার, ২৫ মার্চ, ২০১৩

আসবে পথে আধাঁর নেমে তাই বলে কি রইবো থেমে ?


হয়তো আমরা অনেকেই বাস্তব জীবনে সবচেয়ে বড় নির্মমতার শিকার।
নিজের এই বিভীষিকাময় জীবনটাকে আর বয়ে বেড়াতে পারছিনা। হেরে যাওয়া জীবনের থেকে পালিয়ে বাচতেই প্রতিটি মুহূর্তে বেছে নিচ্ছি ঘৃনিত অত্মহননের পথ। জীবনের কাছে ও নিজের কাছে পরাজয়ের গ্লানি বয়ে বেড়ানোটা যে কতটা যন্ত্রণার, তা সবাই সবার অপেক্ষা একটু ভালোই জানি !!

তাইতো বুক আচঁরে হতাশায় নিশপিশ করে জানান দিয়ে বলছি, আমি যে আমার জীবনের প্রতিটা পদে পদে পরাজিত।ও আল্লাহ অমি আর পারছিনা এর শেষ কোথায়??
কেউ গালাগাল দিচ্ছি জীবনকে, অভিশাপের নিকৃষ্ট সব বানীতে সত্যিকারে অভিশপ্ত করছি নিজেকে আর সৃষ্টিকর্ত কতৃক সব পাওয়াকে একমুহূর্তের মধ্যেই অস্বীকার করে পাপায়িত করছি জন্ম ও আলো বাতাস নিয়ে বেচে থাকার মতো চরম সত্যকে।
দিনে দিনে অকৃতজ্ঞ করে গড়ে তুলছি নিজেকে।


তারপরেও আমি বলবো প্রতেকের জীবনই আলাদা।
আমরা কত জনইবা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি কিংবা ফুলেল বিছানা মারিয়ে হাটছি জীবনময় ?
তাই জীবনের ব্যর্থতা আর গ্লানির কালো অধ্যায় ভুলে সৌন্দর্য আর বেচেঁ থাকার অর্থ খুজে দেখুন।
সুদিনের পড়ে কখনো দুর্দিন আসলে কিংবা চিরদিনই দুর্দিন থাকলে জীবনের অসহায়ত্বকে প্রত্যক্ষ করে সেই অসহায়ত্বকে বরণ করে নিতে হবে।
কারন এটাই হয়ত আমার কৃতকর্মের ফলে আমার জন্য নির্ধারিত কিংবা এর চেয়ে ভালো কিছু অপেক্ষা করছে বলেই এখন এমনটা হচ্ছে ।
আমি সবসময় আশাবাদীদের দলে। যেমন নাকি একটা লোক এভারেষ্ট চুড়া থেকে পরে গিয়েও বলছে ‍‍‍‍‍‍‍‍‌‍‍‍‌‌‌"এখনোতো ঠিক সম্পূর্ন ভূপাতিত হইনি অথবা আহত হইনি।"

একটা মানুষ জীবনে অনেক বার হারে অনেক বার আবার জিতে কিন্তু যে নিজের কাছে হেরে যায় সে আর কখনো জয়ী হতে পারে না ।
আসবে পথে আধাঁর নেমে তাই বলে কি রইবো থেমে ?

সুতারং নিজের প্রতি পূর্ন আস্থা ও মহান আল্লার উপর বিশ্বাস রাখলেই সব ঠিক হয়ে যাবে আজ নয় কাল অথবা কখনো কোন একদিন।


:::::: নীল জ্যোৎস্না ::::::

কত রাতের প্রতিক্ষার পর পেলাম নীল জ্যোৎস্নার দেখা
তারই জলে ভিজে ভিজে স্নান করেছি আমি একা,
সেই জ্যোৎস্নার আলো আঁধারির আজব এক খেলা
আচ্ছন্ন করে ঘিরে রেখেছে আমার সারাটি বেলা।


উঁচু উঁচু বিল্ডিং, চোখ ধাঁধানো কৃত্রিম আলো আর হরেক-রকম ব্যস্ততার জন্য ঢাকাবাসী নাকি চাঁদ দেখা ভুলে গেছে। বিশেষ করে আমাদের এই প্রজন্ম নাকি জোছনা কী, তা-ই জানে না। আশ্চর্য !!

আমি যখন কয়েক জনকে বললাম আজ বহু প্রতিক্ষার নীল জোছনা দেখা যাবে, ছাদে চলেন।
কেউ বললো "দে...খা.... উচিত",
কেউ বললো "এসব কবি কবি ভাব আগে মনে জাগতো, যখন নতুন প্রেম করতাম। এখন আর ভাল্লাগে না।"
আবার কেউ বললো "আজাইরা, আর কোন কাম নাই"
কেউ উপভোগ করুক আর নাইবা করুক আকাশে চাঁদ উঠেছে এবং আগামীতেও উঠবেই.... চুইয়ে চুইয়ে জ্যোৎস্না ঝরবেই।

‍‍"আজ জোছনা রাতে সবাই গেছে বনে..."
আজ জোছনা রাতে সবাই বনে না গেলেও সমস্যা নেই জোছনা এসেছে সবার ঘরেই।
তারপরেও সবার মাঝে এখনো কিছুটা উচ্ছ্বাস দেখে বেশ ভালো লেগেছে।

এমন মন মাতানো মোহময় জোছনা শুধু আনন্দই দেয় না, মনটাও কেমন যেন একটু খারাপ করিয়ে দেয় !
মনের মধ্যে কেমন যেন কষ্টের একটু সুর বাজতে থাকে____
এ যেন সুখের অসুখ________

__-_অর্থহীন স্মৃতিচারন_-__


"ছোট্ট ছিলাম ভালো ছিলাম মুক্ত পাখির মতো,
মনের মাঝে মেলতো ডানা স্বপ্ন কতো শত..."

কিন্তু আজ ?
শত বস্ততা, শহুরে যান্ত্রিকতা, চারপাশের শহস্রতম নিচুতা আর দাবড়ে বেড়ানো স্মৃতির তান্ডবে বড্ড অগোছালো হয়ে স্রোতের বিপরীতে সাঁতরে চলছি জীবনের পথ।

কখনো কখনো ব্যস্ত দিনের কেলাহল কিংবা রাতের নির্ঘুম একাকী মৌনতা মনে করিয়ে দেয় আমায়, স্বপ্নের রাজ্যে কল্পনা মেশানো শৈশব কৈশরের হারানো সব বর্নীল অতিতের কথা যা আজও স্মৃতিতে অম্লান।

ইচ্ছে হয় কল্পলোকের ভেলায় চড়ে কোন দক্ষ শিল্পীর ক্যনভাসে আঁকা মেঠো পথটি ধরে ঘুরে আসি আপন করে সাজানো সেই সব দিন গুলোতে যে দিন গুলো আমি হারায়ে খুজি।

অর্থহীন স্মৃতিচারন করতে করতে মনের অজান্তেই বুকটা চীরে বেড়িয়ে আসে দীর্ঘশ্বাস।
যা কখনোই যে জন্য এ দীর্ঘশ্বাস সেখানে পৌছাবে না।

হয়তো সবার জীবনেই কিছু কিছু বিশেষ মুহূর্ত আসে যা কখনোই ভুলে থাকা যায় না। কিন্তু সেই মুহূর্তগুলোই অবচেতন মনটাকে বার বার বহুবার নাড়িয়ে দিয়ে যায়।

আজকাল সারাক্ষন কি যেন এক অস্থিরতা তারা করে বেড়ায় আমায়।
তাই বৃষ্টিতে ভিজে কুকড়ে থাকা কাকের মত চুপসে গেছি।

ফেলে আসা দিনের পুরনো সব মরচে পড়া স্মৃতি দাবড়ে বেড়ায় আমার বর্তমানকে।
মুখ থুবড়ে পড়ার আগেই তাই আমি আজ পালিয়ে বাঁচতে চাই।